1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার ১৪ বছর পর বাতিল বিআরটি প্রকল্প, ছয় লেনে উন্নীত হচ্ছে ঢাকা-গাজীপুর মহাসড়ক আলিফ হত্যা মামলার রহস্য উদঘাটনের কাছাকাছি পুলিশ ‘কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না’—প্রধানমন্ত্রী দুর্গাপূজার আয়োজনে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমার ছেলে চাঁদাবাজ হলেও আটক করুন’—মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাড়িতে মাদক-জুয়ার আসর, অতিরিক্ত ডিআইজিকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই আওয়ামী লীগের ১৬ বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে: স্পিকার হাফিজ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বাড়িতে মাদক-জুয়ার আসর, অতিরিক্ত ডিআইজিকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

পুলিশ হাউজিংয়ের একটি বাড়িতে মাদকদ্রব্য ও জুয়ার আসর পরিচালনার মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ ওঠার পর অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত রাখা হবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল।

অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং নারী-পুরুষ মিলিয়ে ৮৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন।

বাড়িটিতে মাদক ও জুয়ার আসর পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য এতে জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি