1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না’—প্রধানমন্ত্রী দুর্গাপূজার আয়োজনে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমার ছেলে চাঁদাবাজ হলেও আটক করুন’—মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাড়িতে মাদক-জুয়ার আসর, অতিরিক্ত ডিআইজিকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই আওয়ামী লীগের ১৬ বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে: স্পিকার হাফিজ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‘আপনাদের মন্ত্রী কমিশন খান না, জোর গলায় বলবেন’—নেতাকর্মীদের আইনমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘আমার ছেলে চাঁদাবাজ হলেও আটক করুন’—মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চাঁদাবাজি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। অপরাধের সঙ্গে নিজের সন্তান জড়িত থাকলেও ছাড় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “চাঁদাবাজ যদি আমার ছেলেও হয়, তাকেও আটক করুন।”

মঙ্গলবার (২০ অক্টোবর) ফেনীর দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সভায় তিনি চাঁদাবাজি ও মাদক নির্মূলের পাশাপাশি পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আব্দুল আউয়াল মিন্টু বলেন, সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তরুণদের বিপথগামী হওয়ার পেছনে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, “বাচ্চারা নষ্ট হওয়ার পেছনে আমরাই দায়ী, সমাজ দায়ী। কেননা আমরা তাদের কাজ দিতে পারি না, খেলাধুলা করতে দেই না। এ কারণে তারা কাজ না পেয়ে বিপথগামী হয়।”

মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন মন্ত্রী। এ সময় তাঁদের বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন তিনি।

দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান, সাবেক মেয়র আকবর হোসেন, এ এস এম নুর নবী দুলাল, ইসমাইল হোসেন, কাজী জামশেদুর রহমান ফটিক, সাবেক কাউন্সিলর আবুল কাশেম ও গিয়াস উদ্দিনসহ অন্যরা।

অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের সাহিত্য সাময়িকী ও জার্নাল তাঁর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম রসূল মেনন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি