1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না’—প্রধানমন্ত্রী দুর্গাপূজার আয়োজনে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমার ছেলে চাঁদাবাজ হলেও আটক করুন’—মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাড়িতে মাদক-জুয়ার আসর, অতিরিক্ত ডিআইজিকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই আওয়ামী লীগের ১৬ বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে: স্পিকার হাফিজ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‘আপনাদের মন্ত্রী কমিশন খান না, জোর গলায় বলবেন’—নেতাকর্মীদের আইনমন্ত্রী সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার আয়োজনে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রংপুর ও রাজশাহীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচি শেষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বন্দরনগরীতে যান তিনি।

রাত ৭টা ৪০ মিনিটে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির নেতারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। পরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রীর।

এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুরে পৌঁছে সড়কপথে রংপুরে যান তিনি। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেন। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।

এরপর বিকেল ২টা ৫৫ মিনিটে সামরিক উড়োজাহাজে রাজশাহীতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন এবং ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি