1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার ১৪ বছর পর বাতিল বিআরটি প্রকল্প, ছয় লেনে উন্নীত হচ্ছে ঢাকা-গাজীপুর মহাসড়ক আলিফ হত্যা মামলার রহস্য উদঘাটনের কাছাকাছি পুলিশ ‘কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না’—প্রধানমন্ত্রী দুর্গাপূজার আয়োজনে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমার ছেলে চাঁদাবাজ হলেও আটক করুন’—মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বাড়িতে মাদক-জুয়ার আসর, অতিরিক্ত ডিআইজিকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই আওয়ামী লীগের ১৬ বছরে নজিরবিহীন লুটপাট হয়েছে: স্পিকার হাফিজ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

‘কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না’—প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানার সুযোগসহ কৃষি উৎপাদনে সহায়তা দিতে কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে আগামীকাল বৃষ্টি হবে কি না, তা জানার সুবিধা থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে। আগামী কিছুদিনের মধ্যে তালিকা প্রস্তুতের কাজ শেষ করে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নকে গুরুত্ব দেয় বিএনপি। কোনো কৃষক বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করলে কৃষক কার্ডের মাধ্যমে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়ার চেষ্টা করবে সরকার। এতে কৃষকদের উৎপাদন ব্যয় ও কষ্ট কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষক কার্ডের সম্ভাব্য সুবিধা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে কৃষকেরা তাঁদের ফসলের বিমা করতে পারবেন। পাশাপাশি ব্যাংকঋণ নেওয়ার ক্ষেত্রেও সুবিধা পাবেন। মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস জানার সুযোগ থাকলে কৃষকেরা বীজ বপন বা জমিতে সার প্রয়োগের সময় নির্ধারণে সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রধানমন্ত্রী আরও জানান, কৃষক কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি