1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি রাড্ডা সেন্টারে হামলার পর এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ পুলিশের ওপর হামলা করে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তুহিন রেজাসহ আটক ৩ ওটিপি যাচাই ছাড়া সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী অনশনের পর ময়মনসিংহের ২২ প্রাথমিক শিক্ষক প্রার্থীর ২০ জন পেলেন নিয়োগপত্র জ্বালানির দাম বাড়ায় নৌপথে যাত্রীভাড়া বাড়ল নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তুহিন রেজাসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি তেলপাম্প থেকে তাঁদের আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)। তুহিন রেজার বয়স ৩৩ বছর।

জেলা ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালায়।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান শুরু করা হয়। পরে বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি তেলপাম্প থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক তুহিন রেজা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। সোহাগ ঢাকা মহানগর শ্রমিক লীগের কমিটির পদধারী নেতা এবং সাদ্দাম হোসেন নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

ডিবির ওসি শরিফুল ইসলাম আরও জানান, তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হওয়ার পর তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি