1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নেত্রকোনায় ধর্ষণ-অন্তঃসত্ত্বা: আত্মগোপনে থাকা শিক্ষক র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নেত্রকোনা জেলার মদন উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর (৩০)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় র‍্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ভোর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য নতুন তথ্য পাওয়া যায়নি।

সূত্র মতে, অভিযুক্ত শিক্ষক মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটিও ওই মাদরাসার ছাত্রী। অভিযোগ অনুযায়ী, একদিন মাদরাসা সংলগ্ন মসজিদের বারান্দায় কাজ করার সময় তাকে কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য প্রকাশ পাবে।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা ইশতিয়াক, নাজমুলসহ প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি