1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মরণোত্তর ডক্টরেট পাচ্ছেন লিমন ও বৃষ্টি, সম্মান জানাবে মার্কিন বিশ্ববিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয়টির আসন্ন বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে আগামী ৯ মে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতিনিধিত্ব করে সমাবর্তনে অংশ নিতে কনস্যুলেটের একজন কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, কনস্যুলেটের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।

এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আগামী ৬ মে দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনার তদন্তে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে কালো ব্যাগের ভেতরে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি