1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সীমান্তে বিএসএফের ড্রোন উদ্ধার, বিজিবির হেফাজতে রূপপুরের ‘বালিশ কাণ্ডের’ বালিশগুলো জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বোয়িং কেনার ৪ দিনের মাথায় এয়ারবাসের সাক্ষাৎ, মিক্সড ফ্লিটে আগ্রহ এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর গ্রামে প্রকৃত অর্থে লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, কিশোর অপরাধ প্রতিরোধে উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী বিজেপির জয় ‘অনৈতিক’ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

রূপপুরের ‘বালিশ কাণ্ডের’ বালিশগুলো জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আলোচিত ‘বালিশ কাণ্ডের’ বালিশগুলো জাদুঘরে রাখা উচিত।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করলে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মোট ৩৮টি অডিট রিপোর্টের মধ্যে রূপপুর প্রকল্পের বহুল আলোচিত ‘বালিশ কাণ্ড’ সম্পর্কিত প্রতিবেদনও অন্তর্ভুক্ত ছিল।

২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক ভবনে আসবাবপত্র ক্রয়ে অস্বাভাবিক মূল্য দেখানোর বিষয়টি সামনে আসে। অডিট রিপোর্ট অনুযায়ী, একটি বালিশের দাম ধরা হয় ৫,৯৫৭ টাকা এবং সেটি ভবনের কক্ষে তুলতে খরচ দেখানো হয় আরও ৭৬০ টাকা।

এছাড়া কমফোর্টার, বিছানার চাদরসহ অন্যান্য সামগ্রীও বাজারমূল্যের তুলনায় অনেক বেশি দামে কেনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মোট ১৬৯ কোটি টাকার কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে।

প্রধানমন্ত্রী এসব অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করেন এবং প্রতীকী মন্তব্য হিসেবে বলেন, “এই বালিশ জাদুঘরে রাখা উচিত।”

অডিট রিপোর্ট পেশের সময় মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি