1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নেত্রকোনায় ধর্ষণ-অন্তঃসত্ত্বা: আত্মগোপনে থাকা শিক্ষক র‍্যাবের অভিযানে গ্রেপ্তার মরণোত্তর ডক্টরেট পাচ্ছেন লিমন ও বৃষ্টি, সম্মান জানাবে মার্কিন বিশ্ববিদ্যালয় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার বাংলাদেশ সীমান্তে বিএসএফের ড্রোন উদ্ধার, বিজিবির হেফাজতে রূপপুরের ‘বালিশ কাণ্ডের’ বালিশগুলো জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল বোয়িং কেনার ৪ দিনের মাথায় এয়ারবাসের সাক্ষাৎ, মিক্সড ফ্লিটে আগ্রহ

শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শপথ বইয়ে স্বাক্ষর করেন নুসরাত তাবাসসুম।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে ২১ এপ্রিল বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়ন গ্রহণ করে ইসি বৈধ ঘোষণা দেয় এবং গেজেট প্রকাশের মাধ্যমে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি