1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে সারা দেশে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) ট্রাইব্যুনালে তিনি বলেন, এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের ঊর্ধ্বতনদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরকেন্দ্রিক এই মামলার প্রায় ৯০ শতাংশ তদন্ত সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এবং মামলায় ৩০ জনের বেশি আসামি অন্তর্ভুক্ত হতে পারেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ‘ঢাকা অবরোধ’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। দিনভর উত্তেজনার পর মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্যে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই ভিন্নমত ছিল। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন তালিকা প্রকাশ করে। সর্বশেষ তদন্তে ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এই ঘটনার বিচার দীর্ঘদিন ঝুলে থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার পেছনে তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতা ছিল এবং তা পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল।

বর্তমানে মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ অব্যাহত আছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি