1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর নেত্রকোণা সীমান্তে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমনসহ পিকআপ জব্দ জামালপুরে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ বন্ধে যৌথ অভিযান কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ শেয়ারহোল্ডার চট্টগ্রাম বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় বড় কোনো ত্রুটি পায়নি আইকাও শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী তারাকান্দায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে কাউবাড়ী নদীতে দুটি বাঁশের সেতু উদ্বোধন ত্রিশালে ৬ শিক্ষকের কলেজে এইচএসসি পরীক্ষার্থী ৫, পাস করেনি কেউ

নেত্রকোণা সীমান্তে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমনসহ পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় পিকআপে থাকা ব্যক্তিরা গাড়ি ও ফল ফেলে পালিয়ে যান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যরাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বিজিবি ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চোরাচালানিরা গাড়ি ও ফল রেখে পালিয়ে যান। পরে পিকআপসহ ৫৭৪ কেজি পার্সিমন জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, পিকআপের চালক ও মালিককে শনাক্ত করা হয়েছে। চালক সজিবুল (২১) এবং গাড়ির মালিক মো. মাহমুদুল হাসানকে (২৪) আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

সজিবুল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পিকআপের মালিক মাহমুদুল হাসান একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

৩১ বিজিবি নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচগাঁও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পার্সিমন ফলসহ পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। জব্দ করা ফল ও গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি