1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০টি বিশেষ টিম জুলাইয়ের ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন পলক: আইনজীবী গফরগাঁওয়ে শ্যাম্পুর বোতলের পানি পান করে দুই শিশুর মৃত্যু কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, উদ্ধার এক ব্যক্তির মরদেহ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ কাটেনি, এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে মধ্যরাতে অভিযান, জব্দ বিপুল পরিমাণ অ্যালকোহল

ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০টি বিশেষ টিম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ২০টি বিশেষ পরিবীক্ষণ টিমকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি আবাসনে অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিল এবং নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী শুরু থেকেই কাজ করছেন। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও আবাসিক ভবনের অবস্থা পরিদর্শন করেছেন। কিন্তু সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা এবং চরম অবহেলার চিত্র পাওয়া গেছে।

পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন। কোথাও অনিয়ম বা মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং জরিমানা করতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের আবাসন পরিষ্কার রাখতে ব্যর্থ হলে সরকারি বাসায় থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাজধানীর সৌন্দর্য ফিরিয়ে আনতে হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইডওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে বলে জানান তিনি।

ডাস্টবিন চুরির সমস্যা বিবেচনায় প্লাস্টিক বা লোহার পরিবর্তে ফাইবার বোর্ডের ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিবীক্ষণ টিমগুলোর সমন্বিত ও কঠোর কার্যক্রম অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজধানীতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আওতাভুক্ত এলাকা অনুযায়ী এসব কমিটি কাজ করবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি কমিটি রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট জোনের কমিটিগুলোর নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০টি পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি