1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ কাটেনি, এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে মধ্যরাতে অভিযান, জব্দ বিপুল পরিমাণ অ্যালকোহল জামালগঞ্জের আলোচিত এসিল্যান্ড শান্তকে সিলেটে বদলি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতার মো. তারেক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে সড়কে পাথর ফেলে গাড়ি থামানোর চেষ্টা; রামদা নিয়ে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তারে পুলিশের তৎপরতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি।

রফিকুল ইসলাম মাদানি জানান, পাকুন্ডা এলাকায় সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি থামিয়ে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও জানান তিনি।

ঘটনার সময় তাঁর গাড়ি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ডাকাতরা পালিয়ে যায় বলে ফেসবুক লাইভে জানান তিনি।

ঘটনার তাৎক্ষণিক পর রফিকুল ইসলাম মাদানি ফেসবুক লাইভে এসে তাঁকে রক্ষার জন্য আকুতি জানান। লাইভে তিনি সড়কে পাথর ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনার বিবরণ তুলে ধরেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি