1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে শ্যাম্পুর বোতলের পানি পান করে দুই শিশুর মৃত্যু কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, উদ্ধার এক ব্যক্তির মরদেহ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন এলিজা জামান সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ কাটেনি, এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে মধ্যরাতে অভিযান, জব্দ বিপুল পরিমাণ অ্যালকোহল জামালগঞ্জের আলোচিত এসিল্যান্ড শান্তকে সিলেটে বদলি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতার মো. তারেক

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, উদ্ধার এক ব্যক্তির মরদেহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে; দগ্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা

ঢাকার কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কারখানা থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিটটি দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের টানা প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তালহা বিন জসিম আরও জানান, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি