প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন আমজনতার সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে মো. তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে। ভালোবাসা সবাইকে।’ পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবিও যুক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ ছাড়া সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ‘ইনভেস্ট বাংলাদেশ অথরিটি’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান ছাড়াও সফরে অংশ নিচ্ছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।