1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর প্রকল্প এগোবে: বিমানমন্ত্রী রসায়নের ‘শাওন স্যার’ এখন পুলিশের সহকারী কমিশনার মফস্বলে ভর্তি ফি ৫০০ টাকা, ঢাকায় সর্বোচ্চ ১০ হাজার কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সরিষাবাড়ীতে ৭২ ঘণ্টায় যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জব্দ ব্যক্তিগত ও দাপ্তরিক দুই ফোন রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসিকে বদলি অপরাধ দমনে সাফল্য, ময়মনসিংহ রেঞ্জে ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেপ্তার ৫ ‘একাত্তরের ৩০ লাখ শহীদের মধ্যে ওই পরিবারের একজনও নেই’: জাককানইবি উপাচার্য

শিক্ষকতা ছেড়ে ৪৩তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ
রসায়নের ‘শাওন স্যার’ এখন পুলিশের সহকারী কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

একসময় শ্রেণিকক্ষে রসায়নের জটিল বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন শাওন রেজা। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন ‘শাওন স্যার’ নামে। সেই শিক্ষকই এখন পুলিশের কর্মকর্তা। ৪৩তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দিয়ে বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সম্প্রতি রাজধানীর একটি চেকপোস্টে দায়িত্ব পালনের সময় তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার (১১ নভেম্বর) ওই ভিডিও সামনে আসার পর সাবেক শিক্ষার্থী ও অনুসারীদের অনেকেই তাঁকে চিনতে পারেন। এরপর থেকেই নতুন পরিচয়ে শাওন রেজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

একসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রসায়নের শিক্ষক ও লেকচারার হিসেবে কাজ করেছেন তিনি। শিক্ষার্থীদের কাছে কঠিন বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের কারণে তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়েছিল।

শাওন রেজার ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও নটরডেম কলেজে পড়াশোনা করেছেন। শিক্ষকতা পেশায় বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

শিক্ষকতা থেকে পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার এই পরিবর্তন অনেকের কাছেই কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তাঁকে সাবেক শিক্ষক হিসেবে স্মরণ করছেন, আবার কেউ নতুন পেশাগত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

একসময় যাঁর কাছে শিক্ষার্থীরা রসায়নের সূত্র ও জটিল বিষয় বুঝতে আসতেন, সেই শাওন স্যার এখন আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। পুরোনো পরিচিতির কারণেই নতুন ভূমিকায় তাঁকে দেখে আনন্দ ও বিস্ময় প্রকাশ করছেন অনেক সাবেক শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি