1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রীকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত শিক্ষক পোশাকশ্রমিকদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনের অভিযোগ রিজভীর তাহসিফ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে জেরিকা তাসনিম দিশা পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা পোশাক শ্রমিকদের আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু ময়মনসিংহে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ এক অটোরিকশায় চারজনের বেশি যাত্রী নয়, বাধ্যতামূলক কিউআর কোড নম্বরপ্লেট অনৈতিক কাজের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, গ্রেপ্তার ৪ ত্রিশালে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ মিরপুরে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক, জানাল পুলিশ

এক অটোরিকশায় চারজনের বেশি যাত্রী নয়, বাধ্যতামূলক কিউআর কোড নম্বরপ্লেট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

একটি অটোরিকশায় চারজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। পাশাপাশি প্রতিটি ই-রিকশায় কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ই-রিকশার নিবন্ধন ও পরিচালনা-সংক্রান্ত নতুন নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, একটি পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। অর্থাৎ একজন ব্যক্তি পাঁচটির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না।

নতুন নীতিমালা অনুযায়ী, চারজন যাত্রী পরিবহনে সক্ষম রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। প্রতিবছর নিবন্ধন নবায়ন করে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত এসব রিকশা চালানো যাবে। প্রতিটি রিকশার জন্য নির্ধারিত থাকবে গতিসীমাও।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচলের জন্য চারটি করে মোট আটটি অঞ্চল গঠন করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার রং হবে আলাদা। কোন অঞ্চলে কতটি রিকশা চলবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ আলোচনা করে নির্ধারণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, আপাতত ই-রিকশা নিবন্ধনের সংখ্যায় কোনো সীমা নির্ধারণ করা হয়নি। তবে নিবন্ধন পেতে বর্তমানে চলাচলকারী রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে। চলাচলের অঞ্চল, সড়ক, রং ও রিকশার সংখ্যা চূড়ান্ত করবে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ।

তিনি আরও জানান, এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।

ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্সের বিধান থাকলেও তা এখনই কার্যকর করা হচ্ছে না। প্রতিমন্ত্রীর ভাষ্য, একসঙ্গে বিপুলসংখ্যক চালককে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সামাল দিতে সিটি করপোরেশনগুলোর সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, প্রথমে নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। প্রক্রিয়াটি কিছুটা এগিয়ে গেলে আলাদা প্রজ্ঞাপন জারির মাধ্যমে চালকদের লাইসেন্সের আওতায় আনা হবে। আপাতত রিকশার মালিকেরা চালকদের পরিচয়পত্র দেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি