1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে শুরু করেছেন: মির্জা আব্বাস তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ চার দিনের রিমান্ডে

সচিবালয়ে বোর্ড গঠনের ঘোষণা শ্রমমন্ত্রীর
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে তিনি এ ঘোষণা দেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। সরকার এবং বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাঁদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। রোববারের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে বলে জানান তিনি।

এদিকে তৈরি পোশাক খাতে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা।

রোববার রাজধানীর মিরপুর ও গাজীপুরে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়।

এর আগের দিন শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং বিভিন্ন কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি