1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সব পক্ষের মতামত নিয়ে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী চান স্বরাষ্ট্রমন্ত্রী ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশ আইজিপির ১০ এয়ারবাস কিনতে চায় সরকার, অক্টোবরে চুক্তির সম্ভাবনা: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই: দীনেশ ত্রিবেদী রাবি রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ, আটক ৩ রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবেন, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে নিজ নিজ উপজেলা থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত থাকবেন।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত এসিল্যান্ডরা রয়েছেন।

প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে—এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এ ছাড়া পরবর্তী গেজেট সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনা, নামজারি, ভূমি রাজস্ব আদায় ও ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। প্রত্যাহারের পর তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি