1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক ‘মাটি কাটার কমিশন খান’, নৌ পুলিশ কর্মকর্তাকে এনসিপির এমপির হুঁশিয়ারি মাগুরায় এক বাড়িতে ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা সব পক্ষের মতামত নিয়ে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী চান স্বরাষ্ট্রমন্ত্রী ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশ আইজিপির ১০ এয়ারবাস কিনতে চায় সরকার, অক্টোবরে চুক্তির সম্ভাবনা: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কুমিল্লায় পুলিশের চলমান অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। চতুর্থ দফার এ অভিযানের পর মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় পুলিশ। জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও বিভিন্ন সন্দেহজনক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, আটক ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে।

যাচাই-বাছাইয়ে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে তিন দফার অভিযানে ১ হাজার ২৯৭ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অন্যদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি