1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক ‘মাটি কাটার কমিশন খান’, নৌ পুলিশ কর্মকর্তাকে এনসিপির এমপির হুঁশিয়ারি মাগুরায় এক বাড়িতে ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা সব পক্ষের মতামত নিয়ে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী চান স্বরাষ্ট্রমন্ত্রী ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশ আইজিপির ১০ এয়ারবাস কিনতে চায় সরকার, অক্টোবরে চুক্তির সম্ভাবনা: বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সৌজন্য সাক্ষাৎ

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা শহরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবকে কয়েকজন অনুসারীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শহরের ইন্দারা মোড় এলাকা থেকে সিআরটি ও সদর থানা পুলিশের যৌথ দল তাদের গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ১০ থেকে ১২ জন অনুসারী নিয়ে ইন্দারা মোড়ের একটি রেস্তোরাঁর সামনে অবস্থান করছিলেন আব্দুল ওহাব। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, ওহাবসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওহাবের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। চলতি বছরের জুলাইয়ে সুজানগরে পুলিশের গাড়ি ভাঙচুর, থানার ওসি মোজাফফর হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধর এবং বিস্ফোরকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি