1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না’: চিফ হুইপ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রতিমন্ত্রী ইশরাক, বললেন ‘এটি গুজব’ প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা ইশরাকের মাঝ আকাশে দরজা খুলে জরুরি অবতরণ ঢাকায়, এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু টুপটুপ রিসোর্টে আগুন: মালিকের পোষা কুকুর-বিড়াল নিয়ে বেরিয়ে যান ১৯ কর্মী সরকারি ৩৯ মন্ত্রণালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ গ্রাম পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার ‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’—চিফ হুইপ নুরুল ইসলাম মণি প্রতিমন্ত্রী ইশরাকের হাতে পিস্তল, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

‘আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না’: চিফ হুইপ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তাঁর এ বক্তব্যের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুতের বিল নিয়েও সাবেক সরকারের সমালোচনা করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।

বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুতের বিল প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, “হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে। কিন্তু ভেতরে মেশিন নেই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে।”

তিনি আরও বলেন, এ কারণে বিদ্যুতের বিল কমানোর কোনো পথ সরকারের হাতে নেই।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নন; সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে সেই চোখ আর সোজা করা যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক কনটেন্ট শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন নূরুল ইসলাম মনি। এ বিষয়ে সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন চিফ হুইপ। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি