1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ এক বছরের অবসর পরবর্তী ছুটি মঞ্জুর করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তিনি এই ছুটি পাবেন।

এছাড়া বিধি অনুসারে অবসর ও অবসরপরবর্তী ছুটিকালীন সব সুবিধাও পাবেন আখতার হোসেন।

গত ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব পদে যোগদান করেন মো. আখতার হোসেন। এ পদে যোগদানের আগে তিনি ২০২১ সালের ২ জুন থেকে এ বছরের ১১ জানুয়ারি পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি