1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বরিশালের উজিরপুরে চলমান এসএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে অংশ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক তরুণ। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষাকক্ষে এ ঘটনা ঘটে। আটক তরুণ মো. তাফসির ইসলাম (১৯), তিনি হস্তিশুন্ডু বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

কেন্দ্র সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পরীক্ষার সময় তার আচরণে সন্দেহ দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করেন। একপর্যায়ে তিনি প্রকৃত পরীক্ষার্থী নন—এটি নিশ্চিত হলে তাকে আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল কেন্দ্রে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবলিক পরীক্ষায় অনিয়ম বা প্রতারণার কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধ রোধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি