1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিরাপত্তা জোরদারের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অননুমোদিতভাবে রানওয়ের কাছাকাছি পৌঁছে যান এক যুবক। ভোরে অভ্যন্তরীণ টার্মিনাল পেরিয়ে অ্যাপ্রোন এলাকায় ঢোকার পর তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর সংশ্লিষ্ট সূত্র। আটক ব্যক্তির নাম ফেরদৌস (২২)।

গোয়েন্দা সূত্র জানায়, মেহেরপুরের বাসিন্দা ফেরদৌস তার মামাকে নিতে বিমানবন্দরে এসেছিলেন। বিমান অবতরণে দেরি হওয়ায় তিনি বাধা ছাড়াই সামনে এগিয়ে গিয়ে রানওয়ের কাছাকাছি চলে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।

অননুমোদিত প্রবেশের ঘটনায় তাকে আটক করে পরে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। বিমানবন্দর এলাকায় অনুমোদন ছাড়া যাত্রীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, পুলিশ সদর দপ্তরের সতর্কতার পর সম্প্রতি দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিমানবন্দরেও নজরদারি জোরদার করা হয়। প্রবেশপথ, টার্মিনাল এবং সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে।

নিরাপত্তা জোরদারের পরদিনই এ ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি