1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

রূপপুর প্রকল্পে অগ্রগতি নিয়ে আলোচনা
রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ-রাশিয়া জ্বালানি সহযোগিতা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রোসাটম প্রধান প্রধানমন্ত্রীকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

দুই পক্ষই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন।

এ সময় পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এই বৈঠককে দেশের জ্বালানি খাতের উন্নয়ন ও টেকসই বিদ্যুৎ কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি