1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আগামী দুই দিনে দেশের প্রায় সব অঞ্চলেই কালবৈশাখী ঝড়ের প্রভাব বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ আটটি বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, ওইদিন বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এ ঝুঁকির আওতায় রয়েছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে, যা জনজীবনে ঝুঁকি বাড়াতে পারে।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি