1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, স্থগিত চারটির সিদ্ধান্ত ব্যবসায়ী নাসিরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক গফরগাঁওয়ে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি, বেতন পাবেন জানুয়ারিতে সাভারে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার বিতর্কে দায়িত্ব হারালেন মসিউর রহমান রিপাবলিকানদের নির্বাচনী হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ১৮ বছর পর নর্থ ক্যারোলাইনার সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়, নির্বাচিত রয় কুপার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও প্রকাশ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে সেগুলো প্রকাশ করেন।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘরে বিক্রি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি