1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সে লুট, খোয়া গেছে ২ হাজার ভরি গয়না পাকিস্তানে ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন সন্তানের নিথর দেহ কারাফটকে, শেষবারের মতো দেখলেন বন্দি মা শারমিন দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯৪ নেত্রকোনায় ইসলামি বক্তা নোমানীর গাড়িতে হামলা, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ

নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাকিবুল হাসান বাবু (২৪), খারুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও হালিউড়া গ্রামের বাসিন্দা রোমান মিয়া (৩২) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন (৩৮)।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আজহারুল ইসলাম বলেন, নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি