1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপির সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না, ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোণায় বাংলাদেশি পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ আটক ৪ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী জিহাদ খান গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ জন ত্রিশালে ইউটিউবে প্রশ্নফাঁস, স্থগিত অষ্টম শ্রেণির পরীক্ষা যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৪৫১ ফ্লাইট, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক ময়মনসিংহে ২২টি বৈঠাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ আট দফা দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী জিহাদ খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তাঁর প্রার্থিতার বিষয়টি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হকও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্র থেকে কিশোরগঞ্জ-৩ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে জিহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে। তাঁকে নিয়েই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, জিহাদ খান দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৮ সালে দলটির রোকন হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। বর্তমানে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে তিনি একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। বর্তমানে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাসেবা দিচ্ছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদ্‌রোগ বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রার্থিতার বিষয়ে জিহাদ খান জানান, দীর্ঘদিন দেশ-বিদেশের মানুষের চিকিৎসাসেবা ও বিভিন্নভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছে তাঁর। এবার নিজ এলাকার করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের পাশে থেকে কাজ করতে চান।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অতীতে তাঁর কাছে চিকিৎসাসেবা নিতে এসেছেন। ইবনে সিনা হাসপাতালে তাঁদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। এ ছাড়া গত ১৫-১৬ বছর ধরে কিশোরগঞ্জ জামায়াতের নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

জিহাদ খান জামায়াতের সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগ্নে। পারিবারিক সূত্রে তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক। তিনি অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খানের ছোট ভাই।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জিহাদ খান। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের কাছে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। সে সময় তিনি পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।

সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এরপর গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াতের পক্ষ থেকে জিহাদ খানের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি