1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০ জামালপুরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা গৌরীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামি গ্রেপ্তার মাত্র ২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা বারেকের নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই পলাতক আসামিদের গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তাপসী, পুলিশের কাছে হস্তান্তর

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দলটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা ও কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি চরমানিকদাহ গ্রামে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের গোলচত্বর এলাকায় জড়ো হন। সেখানে দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।

পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি