1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই পলাতক আসামিদের গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তাপসী, পুলিশের কাছে হস্তান্তর যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শাপলা চত্বরের গণহত্যা মামলায় ইনু-লতিফসহ ১০ আসামি ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি কারাগারে মারা গেলেন ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকার থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, হস্তান্তর ডিবিতে

জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহে বিজিবি সেক্টর সদর দপ্তরে সীমান্ত পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কর্নেল নাসির উদ্দীন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বাহিনীটি। সীমান্তে অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।’

ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে উল্লেখ করে সেক্টর কমান্ডার জানান, এ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্তে নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা তুলে ধরে তিনি জানান, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা এবং ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপিতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল নাসির উদ্দীন বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের কার্যক্রম ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা নজরে আসেনি।

তিনি বলেন, কোনো তথ্যই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত তথ্য ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুশইন ও মানবপাচার প্রতিরোধে বিজিবির কার্যক্রমের তথ্য তুলে ধরে সেক্টর কমান্ডার জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানবপাচারকারী আটক এবং পাচারের শিকার ১৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে কর্নেল নাসির উদ্দীন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখা গেলে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা কিংবা সন্দেহজনক কোনো তৎপরতা নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি