বিতর্কিত কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।”
সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি ও এ বিষয়ে বিজিবির অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।