1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই পলাতক আসামিদের গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তাপসী, পুলিশের কাছে হস্তান্তর যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শাপলা চত্বরের গণহত্যা মামলায় ইনু-লতিফসহ ১০ আসামি ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি কারাগারে মারা গেলেন ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকার থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, হস্তান্তর ডিবিতে ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হালুয়াঘাট থানায় গভীর রাতে আগুন, পুড়েছে দাপ্তরিক নথিপত্র

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী তাপসী, পুলিশের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গীর সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে তানিয়া আক্তার তাপসীকে শনাক্ত করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সম্প্রতি গোপালগঞ্জে অগ্নিসন্ত্রাস, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পরিস্থিতির প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তানিয়া আক্তার তাপসী একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে এসেছিলেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি