1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চাই না: ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর পাগলা মসজিদের দানসিন্দুকে চিঠি, মিমকে বিয়ে করতে আবু সাঈদের আকুতি মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিরুজ্জামান সেলিম গ্রেপ্তার জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীকে: জামায়াত আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: প্রতিমন্ত্রী নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ সদর দপ্তর মালয়েশিয়ার প্রলোভনে সাগরে ৭ দিন, ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা নড়াইলে সাবেক এমপিসহ অন্তত ৫০ বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহে ১০০ টাকা করে নিয়ে মিছিলে অংশগ্রহণ, আটক ৬

বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চাই না: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ হিসেবে গড়ে তুলতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দিনব্যাপী ‘দেউলী উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশকে আর ব্যক্তিকেন্দ্রিক ধারণার রাষ্ট্র হিসেবে দেখতে চান না তারা। স্বাধীনতা ও দেশের অর্জন কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, এই দেশ সবার এবং কেউ যেন নিজের বা পরিবারের একক অবদান হিসেবে দেশের অর্জন তুলে ধরতে না পারে।

গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে ‘আমার’ নয়, ‘আমাদের’ ধারণাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চর্চা আর চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক কিছু দেখা হয়েছে এবং অনেক কিছু সহ্য করা হয়েছে। এখন পরিবর্তনের জন্য সবাইকে সচেতন হওয়ার সময় এসেছে।

বিপথগামীদের উদ্দেশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, সংস্কৃতি ও নানা সাংস্কৃতিক উপাদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, বিএনপির কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি এম. এ. খায়ের, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি