1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চাই না: ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর পাগলা মসজিদের দানসিন্দুকে চিঠি, মিমকে বিয়ে করতে আবু সাঈদের আকুতি মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিরুজ্জামান সেলিম গ্রেপ্তার জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীকে: জামায়াত আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: প্রতিমন্ত্রী নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর মিথ্যা: পুলিশ সদর দপ্তর মালয়েশিয়ার প্রলোভনে সাগরে ৭ দিন, ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা নড়াইলে সাবেক এমপিসহ অন্তত ৫০ বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহে ১০০ টাকা করে নিয়ে মিছিলে অংশগ্রহণ, আটক ৬

পাগলা মসজিদের দানসিন্দুকে চিঠি, মিমকে বিয়ে করতে আবু সাঈদের আকুতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া গেছে এক ব্যক্তির আবেগঘন চিঠি। চিঠিতে হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্নের পাশাপাশি প্রিয় মানুষ মিমকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আবু সাঈদ নামে এক ব্যক্তি। পবিত্র রমজান মাসে তাদের বিয়ে হওয়ার প্রার্থনাও জানিয়েছেন তিনি।

চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’

চিঠির নিচে লেখা রয়েছে, ‘আবু সাঈদ + মিম’।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক খোলা হয়। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

এবার দানসিন্দুকগুলো থেকে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে গণনার কার্যক্রম শুরু করা হয়।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ পাগলা মসজিদে দান করেন। কেউ মনের বাসনা পূরণ, কেউ বিপদ-আপদ থেকে মুক্তি, আবার কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দান করেন। এসব দানের সঙ্গে প্রায়ই পাওয়া যায় ভক্তদের আবেগ, আশা ও প্রার্থনা লেখা চিঠি। এবার সেই চিঠির মধ্যে মিমকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি ঘিরেও কৌতূহল তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি