নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিরুজ্জামান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২১ নভেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি আমিরুজ্জামান সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে।