1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় দুই এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন শেখ হাসিনা ওপারে বসে দেশে অরাজকতা সৃষ্টি করছেন: সোহেল তাজ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ কূটনীতিকের বৈঠক কটিয়াদীতে গোপনে মজুত করা ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার মোহনগঞ্জে মিষ্টিতে বিষের সন্দেহ, বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা মুকসুদপুর থানায় আগুন দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভবনটির নিচতলার একটি কক্ষ ও সেখানে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তিনতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে জড়ো হয়। পরে তারা বাসভবনে প্রবেশ করে ভবনটির জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।

ভবনটির অন্য অংশে বসবাস করতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে অবস্থান করছেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি