গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের সময় দলটির নেতাকর্মীরা মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করেন।
ঘটনার পর থানার পরিস্থিতি ও আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।