1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন সংসদে ১৪৮ শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে ডেপুটি স্পিকারের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ তারাকান্দায় দুই বোনের মৃত্যুর ঘটনায় কাভার্ডভ্যানচালক গ্রেপ্তার জামালপুরে বায়োজিনের স্কিনকেয়ার কুইজে অংশ নিলেন ছয় শতাধিক শিক্ষার্থী শেরপুরে তেল পরিমাপে কারসাজি, ফারজানা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা এমপি ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একের পর এক সহিংস ঘটনার মধ্যে এবার সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পাটগাতি এলাকায় তাঁর বাড়িতে আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় হামলাকারীদের। পাশাপাশি বিভিন্ন সড়কে অস্ত্র হাতে তাঁদের মহড়া দিতেও দেখা যায়।

এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করা হয়। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে সংসদ সদস্যের বাড়ি ও থানায় অগ্নিসংযোগের খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাঁদের বাধা দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেন।

এসব সহিংস ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি