1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম দক্ষিণ গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার নেত্রকোনায় পর্যটন হাব গড়ার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে দিল ছাত্রদল জিয়াউলের অসহযোগিতায় দুই ঘণ্টা বিলম্বের অভিযোগ ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি

খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনা নগরের ফুলবাড়ীগেট এলাকায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কালো কালি ও স্প্রে ব্যবহার করে নামটি ঢেকে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ৮ থেকে ১০ জন যুবক টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টারের সামনে আসেন। প্রথমে তাঁরা কাউন্টারে লেখা ‘টুঙ্গিপাড়া’ নাম কালো কালি দিয়ে মুছে দেন। এরপর সেখানে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা একই নাম কালো স্প্রে দিয়ে ঢেকে দেন।

পরিবহনটির কাউন্টারের টিকিট বিক্রেতা রকি হাওলাদার জানান, কয়েকজন যুবক এসে কাউন্টার ও বাস থেকে নামটি মুছে দিয়ে চলে যান। এ সময় তাঁরা কোনো ভাঙচুর করেননি বা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি