ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাতে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের তালতলি বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাব ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ গফরগাঁও থানা-পুলিশের একটি দল তালতলি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুই নেতাকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।