1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লায় পোশাক কারখানায় ডিবির অভিযান ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে নলকূপের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাবির ৮ শিক্ষার্থীকে ছিনতাই নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত শুরু, তিন কর্মদিবসে প্রতিবেদন সিলেটে সাবেক আ.লীগ এমপির গোপন সভার ঘটনায় গ্রেপ্তার ১৩, রিসোর্টে তালা দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের বালু উত্তোলন: দুজনের কারাদণ্ড, দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে নলকূপের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বেরিয়ে আসা গ্যাসে ১৮ দিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নিয়ন্ত্রণের পর সেখানে রিলিফ কূপ খনন এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গ্যাসের নমুনা পরীক্ষায় থার্মোজেনিক গ্যাস শনাক্ত হওয়ায় এলাকায় বাণিজ্যিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে অত্যাধুনিক কারিগরি সরঞ্জাম ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বাপেক্সের বিশেষজ্ঞ দলের একাধিক যানবাহন ঘটনাস্থলে পৌঁছায়। সংস্থাটির নয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কারিগরি দল সেখানে কাজ শুরু করেছে।

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুসংলগ্ন এলাকায় গত ২৭ অক্টোবর গ্যাস উদগীরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে ওই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা জ্বলছে আগুন।

ঘটনার পর থেকেই বাপেক্সের বিশেষজ্ঞরা গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণ করছেন। সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর এবার পরিকল্পিতভাবে আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাপেক্সের কারিগরি দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার গণমাধ্যমকে বলেন, আগুন এভাবে জ্বলতে দেওয়া ঠিক হবে না। পরিকল্পিতভাবে এটি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর সেখানে রিলিফ কূপ খনন এবং ২ডি সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এর আগে বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানিয়েছিলেন, যথাযথ কারিগরি প্রস্তুতি ছাড়া আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে আগুনটি পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

এদিকে বাপেক্সের গবেষণাগারে সংগৃহীত নমুনা পরীক্ষা করে গ্যাসটিকে থার্মোজেনিক হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গ্যাসের উপস্থিতি ওই এলাকায় সম্ভাব্য বাণিজ্যিক গ্যাসক্ষেত্রের ইঙ্গিত দিতে পারে। তবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হতে আরও অনুসন্ধান ও কারিগরি পরীক্ষা প্রয়োজন। সম্ভাবনা প্রমাণিত হলে ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

অন্যদিকে, গ্যাস উদগীরণ ও আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, ঘটনার পর থেকেই প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য বিস্ফোরণ ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাপেক্সের বিশেষজ্ঞ দল আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি গ্যাসের চাপ ও প্রবাহ নির্ণয়, ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ এবং ভবিষ্যতে নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে।

টানা ১৮ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বাপেক্সের চলমান কারিগরি কার্যক্রমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ইনানীতে গ্যাসের প্রকৃত মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি