দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। পরিচালক পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের নিজস্ব জনবল থেকে মহাপরিচালক পদে নিয়োগ পাওয়া তিনি সপ্তম কর্মকর্তা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে এর আগে পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।
মোহাম্মদ মোরশেদ আলমও একই নিয়োগ ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালে তিনি দুদকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।