1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ গ্রেফতার ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোণায় গ্রেপ্তার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর প্রকল্প এগোবে: বিমানমন্ত্রী রসায়নের ‘শাওন স্যার’ এখন পুলিশের সহকারী কমিশনার মফস্বলে ভর্তি ফি ৫০০ টাকা, ঢাকায় সর্বোচ্চ ১০ হাজার কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সরিষাবাড়ীতে ৭২ ঘণ্টায় যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জব্দ ব্যক্তিগত ও দাপ্তরিক দুই ফোন রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসিকে বদলি

ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোণায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৬টার দিকে জেলার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সুফল কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে ধরতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। আদালত থেকে পালানোর পর কাউসার কোথায় যাবেন, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন। একপর্যায়ে তিনি বোনের বাসায় যান। পরে নিজের বাসা হয়ে রাতে খালার বাসায় আশ্রয় নেন। সেখান থেকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে কাউসারকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রথম আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাঁর পালানোর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় সেদিনই কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।

আদালত সূত্রে জানা গেছে, কাউসার মিয়ার বাড়ি নেত্রকোণার পূর্বধলা থানার ধলা মাইজপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত রুকু মিয়া। ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় তিনি আসামি। মামলাটির দায়রা মামলা নম্বর ৭৮/২২। আদালতে তাঁকে হাজির ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় একটি বাসার বাথরুমে ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

তদন্তের একপর্যায়ে পুলিশ ওই দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে। পরদিন তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন বলে মামলার সূত্রে জানা গেছে।

২০২১ সালের ৩০ জুন মামলার তদন্ত শেষে কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। পরবর্তী সময়ে ২০২২ সালের ২০ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি