1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে ৭২ ঘণ্টায় যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার নজরদারিতে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জব্দ ব্যক্তিগত ও দাপ্তরিক দুই ফোন রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসিকে বদলি অপরাধ দমনে সাফল্য, ময়মনসিংহ রেঞ্জে ৯ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত মুক্তাগাছায় সাবেক ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেপ্তার ৫ ‘একাত্তরের ৩০ লাখ শহীদের মধ্যে ওই পরিবারের একজনও নেই’: জাককানইবি উপাচার্য কালিয়াকৈরে উড়াল সেতুতে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত সনদ নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, প্রতি শাখায় শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেন।

২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দিয়েছিলেন মনজুর কাদের ভূঁইয়া। তবে দায়িত্ব পালনকালে কয়েকটি ঘটনায় বিতর্কের মুখেও পড়েন এই পুলিশ কর্মকর্তা। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় গিয়েছিলেন।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে অভিযোগটি অস্বীকার করেন ওসি মনজুর কাদের ভূঁইয়া। এ ঘটনায় থানার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ ছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে বদলির আদেশের পর সরাইল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি