1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নির্ধারিত সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: মাদ্রাসাশিক্ষক ‘সাগর হুজুরের’ মামলার রায় আজ প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে তরুণী, ফোনেই বিয়ের পর নামলেন নিচে ত্রিশালে শুরু হলো তিন দিনব্যাপী ৪৫তম জাতীয় আহলেহাদিস ইজতেমা ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু চিকিৎসককে মারধরের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, আশ্রয় নিয়েছিলেন ছাত্রলীগ নেতার বাড়িতে ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে হাসিবের ওপর হামলাকারী শনাক্ত, গ্রেপ্তারে অভিযান চলছে: রাশেদ খাঁন

নির্ধারিত সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পৌরসভাগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দ্রুততম সময়ের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলী ও পৌর প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ নির্দেশনা দেন।

সেমিনারে প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, পৌরসভাগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরও অধিকাংশ পৌরসভায় প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন হয়নি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় গণমাধ্যমে বক্তব্য প্রচারের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বক্তব্যের শুধু নির্বাচিত বা খণ্ডিত অংশ প্রচার করা হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই যেকোনো বক্তব্য প্রকাশের ক্ষেত্রে এর আগে ও পরের প্রাসঙ্গিক অংশও তুলে ধরার অনুরোধ জানান তিনি।

পৌরসভার অন্যান্য নাগরিক সেবা নিয়েও নির্দেশনা দেন মীর শাহে আলম। খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য পৌরসেবা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি