1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, প্রতি শাখায় শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নির্ধারিত সময়ে সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: মাদ্রাসাশিক্ষক ‘সাগর হুজুরের’ মামলার রায় আজ প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে তরুণী, ফোনেই বিয়ের পর নামলেন নিচে ত্রিশালে শুরু হলো তিন দিনব্যাপী ৪৫তম জাতীয় আহলেহাদিস ইজতেমা ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু চিকিৎসককে মারধরের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, আশ্রয় নিয়েছিলেন ছাত্রলীগ নেতার বাড়িতে

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত স্থাপনাগুলোকে নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানীতে ২ প্লাটুন, আশুলিয়ায় ৯ প্লাটুন এবং জামগড়ায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুরের চন্দ্রা, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় ১ প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পল্লী বিদ্যুৎ এলাকায় ২ প্লাটুন এবং মৌচাক ও আমবাগ-কাটা এলাকায় ১ প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়িতে ২ প্লাটুন, বিসিক শিল্পনগরীতে ১ প্লাটুন, চাষাড়া মোড়ে ১ প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রম তদারকিতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমও নিবিড়ভাবে নজরদারির আওতায় রাখা হয়েছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ মোতায়েন ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি