1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গ্রামপুলিশের পুরস্কার পেলেন শেরপুরের মজনু মিয়া ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির সভা, সীমান্ত ও পূজামণ্ডপে কড়া নজরদারির নির্দেশ প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও সহযোগী আটক এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী এনটিআরসিএর ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ প্রত্যাহার, ৩ দিনের আশ্বাসে স্বস্তি ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্যসচিব রবিন কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গ্রামপুলিশের পুরস্কার পেলেন শেরপুরের মজনু মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে পুরস্কার ও সনদ পেয়েছেন শেরপুরের মো. মজনু মিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রামপুলিশদের মহাসমাবেশে তাঁর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

মজনু মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে গ্রামপুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি পর্যায়ক্রমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গ্রামপুলিশ নির্বাচিত হন। পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান তিনি।

মজনু মিয়ার এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গ্রামপুলিশ মজনু মিয়ার এ অর্জনে জেলা প্রশাসন ও শেরপুরবাসী গর্বিত ও আনন্দিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি