1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পঞ্চমবারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমান মুক্তাগাছায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর নেত্রকোণা সীমান্তে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমনসহ পিকআপ জব্দ জামালপুরে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ বন্ধে যৌথ অভিযান কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ শেয়ারহোল্ডার চট্টগ্রাম বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় বড় কোনো ত্রুটি পায়নি আইকাও শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী তারাকান্দায় ৪৯২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

জামালপুরে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ বন্ধে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ট্রেনের ছাদে উঠে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত ঠেকাতে জামালপুরে বিশেষ অভিযান শুরু করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বুধবার দুপুর থেকে দুই বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ছাদে ভ্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. বাপ্পী মিয়া জানান, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী আন্তনগর ও লোকাল ট্রেনের ছাদে নিয়মিত বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। তাঁদের অনেকেই বিনা টিকিটে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ভ্রমণ করেন। এ প্রবণতা বন্ধ করতেই যৌথ অভিযান শুরু হয়েছে।

ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-তারাকান্দি রেলপথে প্রতিদিন বেশ কয়েকটি আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে। এসব ট্রেনের মধ্যে রয়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর, অগ্নিবীণা ও কমিউটার এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে অনেকেই আসন না পেয়ে টিকিট ছাড়াই ট্রেনের ছাদে উঠে পড়েন। বিশেষ করে রাতের বেলায় এ ধরনের যাত্রা আরও বিপজ্জনক। ছাদে থাকা যাত্রীরা ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যদের হামলার শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন। এ ধরনের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।

যাত্রীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই ছাদে ভ্রমণ বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওসি রবিউল ইসলাম ও ইনচার্জ বাপ্পী মিয়া।

অভিযান শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রেস ক্লাব জামালপুরের সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন। তিনি এ উদ্যোগের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিমও অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তবে যাত্রীদের চাপ সামাল দিতে ঢাকা-জামালপুর রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান বলেন, ছাদে অবৈধভাবে ভ্রমণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হলে ঝুঁকিপূর্ণ এ যাত্রা অনেকটাই কমে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি